শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, বারইয়ারহাটে পিএমকের ব্যতিক্রমী আয়োজন

মিরসরাই উপজেলার বারইয়ারহাটে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

রবিবার (২১ জুন) সকাল ৯টা থেকে দিনব্যাপী বারইয়ারহাট শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া চক্ষুরোগীদের জন্য পাওয়ারের চশমা ও চোখের ড্রপ, ডায়াবেটিস এবং রক্তচাপ পরিমাপের যন্ত্রও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আলী ও আহসান, পল্লী মঙ্গল কর্মসূচী বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা, সিনিয়র হিসাবরক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, আইটি অফিসার জাহিদুল ইসলাম, ক্রেডিট কর্মকর্তা সঞ্জয় সরকার, এসসিও সাইফুল ইসলাম, ক্রেডিট কর্মকর্তা রিয়াদ বিন হোসাইন, আব্দুল কাদির, সোহাগ মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বারইয়ারহাট শাখায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা বলেন, “১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।”

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ অসহায় ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাবুল দে, মিরসরাই প্রতিনিধি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...