শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতি ৫০ কোটি টাকা

চট্টগ্রামে টানা বৃষ্টিতে রেস্টুরেন্ট, ওষুধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে নগরের একাধিক সড়কের ওপরের স্তর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অনেক নালার প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়েছে এবং কিছু নির্মাণাধীন সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর হিসাব অনুযায়ী, এতে মোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। বৃষ্টি থামার পর এসব সড়ক দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে সিডিএর মাধ্যমে সেনাবাহিনী এবং স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে ওয়াসা কাজ করছে। এসব উন্নয়নকাজ চলাকালে কিছুটা দুর্ভোগ তৈরি হলেও এটি স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তবে সাধারণ মানুষ প্রায়ই সিটি করপোরেশনকে দায়ী করে, যদিও অনেক প্রকল্পের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোথাও পানি আটকে থাকলে তা সরাতে কাজ করা হচ্ছে।

মেয়র আশা প্রকাশ করেন, আগামী ১৫ মের মধ্যে নগরের খালে থাকা প্রায় ৩০টি বাঁধ অপসারণ করা গেলে সড়কে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। তবে প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ এলাকার মতো নিচু জায়গাগুলোতে পানি নিষ্কাশনে আলাদা পরিকল্পনার প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার মূল সমাধান আসবে সমন্বিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, একাধিক সংস্থা আলাদা আলাদাভাবে কাজ করায় সমস্যা আরও জটিল হচ্ছে। ফলে কোনো প্রকল্পের সঙ্গে অন্যটির কার্যকর সংযোগ তৈরি হচ্ছে না।

তিনি আরও জানান, খাল, নালা, জলাধার ও নদীর সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সম্ভব নয়। বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো আলাদা কাঠামোয় হওয়ায় পানি নিষ্কাশনের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। পাশাপাশি রিটেনশন পন্ড বা জলাধার না থাকা এবং খাল ও নিচু জমি ভরাট হয়ে যাওয়াও পরিস্থিতি আরও খারাপ করছে। খালের অস্থায়ী বাঁধ সময়মতো না সরানো, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং খাল রক্ষণাবেক্ষণের ঘাটতিকে তিনি বড় কারণ হিসেবে চিহ্নিত করেন।

সাব্বির/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...