সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)’র সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)-এর সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৌশলী মোঃ সোহরাব হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ সিহাব উদ্দীন, প্রকৌশলী মোঃ সোরহাব হোসেন, প্রকৌশলী মোঃ সাজিদ, প্রকৌশলী মোঃ রায়হানুর রহমান রুহেল, প্রকৌশলী মোঃ সজীব উদ্দীন, প্রকৌশলী মোঃ ওলিউল ইসলাম, প্রকৌশলী মোঃ নূর ইসলাম, প্রকৌশলী আলাউদ্দীন সোহাগ এবং প্রকৌশলী মোঃ আনিছুর রহমানসহ ডিপ্লোমা প্রকৌশলীদের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতিকে একটি রাজনৈতিক সংগঠনের লেজুড়বৃত্তি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। তারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক পরিবেশে প্রশাসনের বিভিন্ন খাতকে প্রভাবমুক্ত ও পেশাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, নতুন কমিটি সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কাজ করবে এবং একটি বৈষম্যহীন, স্বতন্ত্র ও পেশাভিত্তিক সংগঠন হিসেবে ডিপ্রকৌসকে এগিয়ে নিয়ে যাবে।

নেতৃবৃন্দ দাবি করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ডিপ্রকৌস এখন একটি প্রভাবমুক্ত ও স্বাধীন সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান, উপভোগ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, টেকনাফে বিশেষ জোন ও সীমান্তে নজরদারি জোরদার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টেকনাফ অঞ্চলে বিশেষ জোন স্থাপন এবং সীমান্তপথে...

মালয়েশিয়ায় তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী...

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আজিম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।...