শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম রেলে চাকরির নামে অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা দুই কর্মচারী

চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলে চাকরি দেওয়ার প্রলোভনে অন্তত অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মচারীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তারা কর্মস্থলে অনুপস্থিত থাকায় ভুক্তভোগীরা টাকা ফেরত পেতে দপ্তরে ঘুরছেন।

অভিযোগের তীর মোহাম্মদ হোসাইন ও কামরুল ইসলামের দিকে। তারা পাহাড়তলীর সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) দপ্তরের শিপিং ও পরিদর্শন বিভাগে ম্যাটেরিয়াল চেকার পদে কর্মরত। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দেখা গেছে, হোসাইন প্রায় ৮ মাস এবং কামরুল প্রায় ৩ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত।

দপ্তরের একাধিক কর্মচারী জানান, চাকরির আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন তারা। অন্তত ২০ জন ভুক্তভোগী টাকা আত্মসাতের অভিযোগে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পাওনাদাররা প্রায়ই অফিসে এসে খোঁজ নেন, এমনকি পুলিশও তাদের খুঁজতে দপ্তরে এসেছে বলে জানান কর্মচারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্তরা। দীর্ঘদিনেও টাকা ফেরত না পেয়ে তারা বারবার দপ্তরে ধর্ণা দিচ্ছেন, কিন্তু কার্যকর সমাধান পাচ্ছেন না।

তবে রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...