শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

একীভূত পাঁচ ব্যাংকের সংকট ঘিরে আমানতকারীদের আন্দোলন এবার বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম কার্যালয়ের সামনে পৌঁছেছে। জমানো অর্থ উত্তোলন, স্বাভাবিক লেনদেন চালু এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (৬ মে) সকালে কোতোয়ালি মোড় এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের শাখার সামনে ‘ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি হয়। এর আগে নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ের সামনে মানববন্ধন করে মিছিল নিয়ে তারা সেখানে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

অংশগ্রহণকারী কয়েকজন আমানতকারী জানান, ব্যাংকে জমা অর্থ উত্তোলন করতে না পেরে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। একজন বলেন, চিকিৎসার প্রয়োজনীয় খরচ জোগাড় করতে না পেরে বিপাকে আছেন তিনি। অন্যরা দ্রুত লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের ওপর ঘোষিত ‘হেয়ার কাট’ প্রত্যাহারের দাবি জানান।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ২০২৪ ও ২০২৫ সালে পাঁচটি ব্যাংক বড় ধরনের লোকসানে পড়ে। এসব ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পরিস্থিতিতে আমানতের বিপরীতে দুই বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক প্রথা অনুযায়ী ‘হেয়ার কাট’ হিসেবে বিবেচিত।

তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে প্রায় ৭৫ লাখ গ্রাহকের মোট আমানত রয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...