শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বাসে বাড়তি ভাড়ার প্রতিবাদে সড়ক অবরোধ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর সিইপিজেড মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, আনোয়ারা কোরিয়ান ইপিজেডগামী শ্রমিকদের কাছ থেকে কয়েকদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করছিল পরিবহন শ্রমিকরা। এ অবস্থায় বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও রুট পারমিট জটিলতায় তা বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন বলে জানান।

আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবহন মালিকরা গাড়িপ্রতি প্রায় ৫০০ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। বাড়তি এই ভাড়া মেনে নিতে না পারায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এর জের ধরে অবরোধের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, পুলিশ ও পরিবহন মালিকপক্ষের মধ্যস্থতায় আলোচনার পর শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নিয়ে কর্মস্থলে ফিরে যান। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...