শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল।

বৃহস্পতিবার সকালে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন। একই সময়ে রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী।

পরে বর্ণিল ব্যানার, প্ল্যাকার্ড ও রেড ক্রিসেন্টের সংগীতসহ আন্দরকিল্লা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক। প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিট চেয়ারম্যান মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোতাহার হোসেন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবকদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। দিবসটির চেতনা সেবার মানোন্নয়নে আরও উৎসাহ জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, হেনরি ডুনান্টের মানবিক আদর্শকে সামনে রেখে রেড ক্রিসেন্ট আন্দোলন পরিচালিত হচ্ছে এবং চট্টগ্রামে সেই আদর্শ বাস্তবায়নে কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ডা. মিসবাহ উদ্দিন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা বেগম, সাবেক যুব প্রধান ফয়সাল হোসেনসহ প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবকেরা।

অনুষ্ঠানের শেষে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...