বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে আবুল খায়ের টোব্যাকোর বিরুদ্ধে তামাক চাষিদের বিক্ষোভ

খাগড়াছড়ির দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ তামাক চাষিরা। উৎপাদিত তামাক পাতা ন্যায্য দামে ক্রয় না করা এবং সংগ্রহে অনিয়মের অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার বোয়ালখালী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাষিদের অভিযোগ, কোম্পানিটি ঋণ সুবিধা ও নানা প্রলোভন দেখিয়ে তাদের তামাক চাষে উৎসাহিত করলেও বর্তমানে উৎপাদিত পাতা সঠিক মূল্যে কিনছে না। তাদের দাবি, ঋণের বিপরীতে সীমিত পরিমাণ পাতা নেওয়া হচ্ছে, আর বাকি পাতা পড়ে থাকায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তাদের ভাষ্য, প্রতি একর জমিতে যেখানে ১২ থেকে ১৪ বেল তামাক উৎপাদন হয়, সেখানে কোম্পানি মাত্র ৪ থেকে ৫ বেল পাতা গ্রহণ করছে। ফলে উৎপাদন ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের।

সমাবেশে বক্তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— নিজ এলাকায় বাইনকোড চালু করা, প্রতি একরে প্রথম ধাপে ১২ থেকে ১৪ বেল পাতা গ্রহণ, তামাক পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা, দুই কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া এবং ৬০ শতাংশ কালো পাতা ক্রয়ের নিশ্চয়তা প্রদান।

চাষিরা সতর্ক করে বলেন, দ্রুত এসব দাবি মেনে নেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবেন।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...