শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফার্মাসিউটিক্যাল প্রতিনিধি গ্রেফতার, প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

  • ঢাকা মেডিকেল কলেজে সম্প্রতি দালাল বিরোধী অভিযানের নামে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের গ্রেফতার করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১মে) সকালে রাঙামাটি সদর হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাঙামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম, রাঙামাটি ও রাণীর হাট ফারিয়ার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফারিয়া ‎ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারিয়া এরিয়া ময়ানেজারের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সেলিম।
‎
‎এসময় বক্তব্য রাখেন, ফারিয়ার রাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, এরিয়া ম্যানেজার ফোরাম এর উপদেষ্টা পংকজ কুমার দাস,রাঙামাটি ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা,‎রাণীর হাট ফারিয়ার সভাপতি আবুল বাসারসহ আরো অনেকে।
‎
‎জানা যায়,গত ৪ মে ২০২৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা ও দালাল আখ্যায়িত করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...