শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী বায়েজিদ বোস্তামী এলাকায় মোহাম্মদ হাসান রাজু হত্যা মামলায় মূল শুটারসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মূল শুটার সৈয়দুল করিম (২৭), অটোরিকশাচালক আবদুল মান্নান (৩৭), মো. ইউনুস, মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বকর সিদ্দিক ওরফে খোকন (৪৮) এবং আজগর আলী ওরফে বাচা মিয়া (৩৯)।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করা হয়। প্রথমে চালক আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দুল করিমকে আটক করা হয়। তার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া সৈয়দুল করিম ও আজগর আলীর বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...