চট্টগ্রামের দুটি সংসদীয় আসনের ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিতের বিষয়ে আপিল বিভাগের আদেশ আগামী বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া হবে।
বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে বিষয়টি ওঠে। ওইদিন আংশিক শুনানি শেষে আদালত পরবর্তী দিন আদেশের জন্য নির্ধারণ করেন। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথ ও ফল প্রকাশের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়।
জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির জানান, বুধবার আংশিক শুনানি সম্পন্ন হয়েছে এবং বৃহস্পতিবার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, মূল আপিল নিষ্পত্তির আগে এমন আবেদন মঞ্জুর করা হলে মূল আপিলের কার্যকারিতা ব্যাহত হতে পারে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ১৭ ফেব্রুয়ারি তাদের শপথ অনুষ্ঠিত হয়। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
সাব্বির/চট্টলা২৪

