শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য না থাকায় ‘কুটুম্ব বাড়ি’ রেস্তোরাঁকে জরিমানা

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে কুটুম্ব বাড়ি রেস্তোরা ও সাদিয়াস কিচেনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় ‘কুটুম্ব বাড়ি’ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রান্না করা ভাত, মাংসসহ বিভিন্ন বাসি খাবার ফ্রিজজাত করে বিক্রির দায়ে ‘সাদিয়াস কিচেন’কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...