শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কেএসআরএমের পণ্যবাহী বেপরোয়া পরিবহন, দারোয়ানের পেটে ঢুকে গেল রড

কোরবানির ঈদের বাকি কেবল ১৪ দিন। খরচ নিয়ে পেরেসানিতে টালমেটাল চট্টগ্রামের কসমোপলিটন এলাকার দারোয়ান আব্দুল মান্নান (৬১)। হাজারো ভাবনা নিয়ে তিনি সেই এলাকার গলির দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। মুহূর্তেই কেএসআরএমের পণ্যবাহী এক বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দেয় তাকে। গাড়িতে থাকা খোলা রড তার পেট ছেঁদ করে আঘাত করে পেছনের দোকানেও। পশু জবাইয়ের মত রক্তস্রোতে ভরে যায় রাস্তা। এ যেন কেএসআরএমের কোরবানির নমুনা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কসমোপলিটন এলাকার আবাসিক এলাকায়।

নিহত আব্দুল মান্নান নোয়াখালীর মোহাম্মদ খোরশেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, মান্নান আবাসিক এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। পেছন থেকে রোডবাহী একটি ট্রাক এসে তার পেটের ভিতরে ঢুকে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তার পেট থেকে টেনে রড বের করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীরা বলেন, দারোয়ান মান্নান প্রথমে একটা দোকানে পান খান। এরপর তিনি সেই চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ট্রাকটিতে থাকা বেশকিছু রড তার পেট ভেদ করে পেছনের দোকানে আঘাত করে। এরপর আমরা অনেকে মিলে রোড থেকে তাকে টেনে বের করি। গরু জবাই করলে যে রকম রক্ত বের হয়, মান্নান ভাইয়ের রক্ত সেভাবে রাস্তার মধ্যে স্রোত নামে। ঘটনার দীর্ঘক্ষণ পরেও কেএসআরএমের কোন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি, সহমর্মিতা জানায়নি।

এ বিষয়ে জানতে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা ও মুখপাত্র মিজানুল ইসলামের নম্বরে বেশ কয়েকবার ফোন দিল তিনি কল রিসিভ করেননি। এই কারণে তার বক্তব্য জানা যায়নি।

তবে কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি দুঃখজনক। তবে এই বিষয়ে আমার জানা নাই। আপনার থেকেই আমি কেবল জানলাম।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...