শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মেয়ের গয়না নিয়ে জুয়ার আসরে বাবা, সীতাকুণ্ডে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক ডিপোতে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সোহেলের ট্রাক ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন (৪৮), মো. আজম (২৮) ও কামাল হোসেন (৪৭)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিপোর ভেতরে কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রায় ৪০ জন জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হলে অধিকাংশ জুয়াড়ি পালিয়ে যান। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

প্রশাসনের দাবি, আটক কামাল হোসেন জুয়া খেলতে এসে নিজের মেয়ের নূপুর সঙ্গে এনেছিলেন। এ সময় গয়না নেওয়া নিয়ে মেয়েটি কান্নাকাটি করছিল বলেও জানা গেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়।

তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নূপুরটি রুপার নয়, সিসার তৈরি।

ইউএনও মো. ফখরুল ইসলাম জানান, ট্রাক ডিপোর চারপাশে সিসি ক্যামেরা বসানো ছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

সাব্বির/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...