শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপদ চট্টগ্রাম গড়তে পুলিশ সবকিছুই করবে- এসপি মাসুদ

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তির জনপদে রূপান্তর করতে যা যা করার পুলিশ সবকিছুই করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম।

রবিবার (১৭ মে) সকালে চট্টগ্রামের নাসিরাবাদস্থ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় নতুন পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখতে যা যা করার, পুলিশ তার সবকিছুই করবে। বিশেষ করে জঙ্গল সলিমপুরকে ‘দেশের ভেতর আরেকটি দেশ’ হয়ে ওঠা থেকে মুক্ত করা হবে।

সামনে আসন্ন ঈদুল আজহা উল্লেখ করে নতুন পুলিশ সুপার জানান, পশুর হাটগুলোকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে এসপি মাসুদ বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সেখানে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে পাহাড় বা ফসলি জমির মাটি কাটার যে নৈরাজ্য চলছে, তা কঠোর হস্তে দমন করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

এসপি মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বাড়াতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-গণমাধ্যম সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নিজেদের মূল্যবান মতামত, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

এতে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...