শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জিইসি মোড়-দেওয়ানহাট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অবস্থানের জেরে এবার চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক ও সংলগ্ন এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮–এর ৩০ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নিষিদ্ধ এলাকাগুলোতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং বা জমায়েত করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিএমপি।

এর আগে রোববার (১৭ মে) রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।

তবে রাতেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি অপসারণের কোনো নির্দেশনা তিনি দেননি।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...