শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার এক ব্যবসায়ীকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও অব্যাহতির আবেদন জানিয়েছেন ব্যবসায়ীর মেয়ে জাকিয়া সোলতানা জেসি।

২১ মে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, তার বাবা জামাল হোসেন কোম্পানি একজন সুপরিচিত ব্যবসায়ী ও স্থানীয় সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন এবং এলাকায় শান্তিপ্রিয় ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।

আবেদনে বলা হয়, সম্প্রতি চরম্বা এলাকায় সংঘটিত মাওলানা আবুল কাশেম নিহতের ঘটনায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার বাবাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জামাল হোসেন কোম্পানির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।

জাকিয়া সোলতানা জেসি অভিযোগ করেন, ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বাবার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, “আমার বাবা কখনো কোনো সন্ত্রাসী, অপরাধমূলক বা আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি সবসময় আইন মেনে চলেছেন।”

আবেদনে আরও বলা হয়, মিথ্যা মামলার কারণে তাদের পরিবার বর্তমানে মানসিক, সামাজিক ও নিরাপত্তাজনিত সংকটে রয়েছে। তাই মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্দোষ ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...