শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দল যার যার, চেম্বার সবার: চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আমিরুল হক।

সোমবার (২৫ মে) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচনে সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পর বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আমিরুল হক বলেন, দায়িত্ব পালনকালে তিনি মর্যাদা ও স্বচ্ছতা বজায় রেখেই চেম্বার পরিচালনা করতে চান। আমার নীতি হবে,’দল হবে যার যার, চেম্বার হবে সবার’।
আত্মীয়স্বজনের পরিচয়কে সামনে আনতে চান না উল্লেখ করে চেম্বার সভাপতি আরও বলেন, আমার একজন ফার্স্ট কাজিন এখানে আছেন, কিন্তু আমি কারও পরিচয় দেবো না। যতক্ষণ আমি ডিগনিটির সঙ্গে চেয়ার চালাতে পারবো, ততক্ষণ থাকবো। যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো। তরুণ উদ্যোক্তা ও নারীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠনের কথাও জানান তিনি। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, আইটি ছাড়া বাংলাদেশ চলবে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। শুধু বস্তা বস্তা কাগজ বানিয়ে লাভ হবে না। তিনি বলেন, কোনো সমালোচনা থাকলে তা প্রকাশ্যে না এনে সরাসরি তাকে জানাতে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবার কাছে থাকবে। আপনারা ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন।

চট্টগ্রামের শিল্পখাতের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন নবনির্বাচিত সভাপতি। তিনি জানান, একসময় চট্টগ্রামে ৬৫০টি গার্মেন্টস কারখানা থাকলেও বর্তমানে তা কমে ২৫০টিতে নেমে এসেছে। শিপ ব্রেকিং শিল্প পরিবেশগত অজুহাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে অর্থনীতি চলবে কীভাবে? রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে আমিরুল হক বলেন, আমার দর্শন হলো, একজন ব্যবসায়ীর রাজনীতিতে যাওয়া উচিত নয়। তবে চেম্বারে এসে সবাইকে এক পরিচয়ের বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এখানে আসার পর সবাই এই চেম্বারের মানুষ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।এরপর চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরী বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।এসময় চেম্বারের নবনির্বাচিত পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...