শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

সভাপতিত্ব করেন আলী মুর্তজা খান। বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান লিটন, আহমদ আলম রাসেল, সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন রাশেদ এবং সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...