শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চট্টগ্রামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে আইনগত, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয়সমূহ পর্যালোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর ও শিল্প-বাণিজ্যের কেন্দ্র হিসেবে চট্টগ্রাম দীর্ঘদিন ধরে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৩ সালে এটিকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কেন্দ্র ও কর্মসংস্থানের হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, শুধু বন্দর উন্নয়ন নয়, বরং অবকাঠামো, নগর ব্যবস্থাপনা, বিনিয়োগ পরিবেশ, বিমানবন্দর সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ, ডিজিটাল কাস্টমস সেবা, গভীর সমুদ্রবন্দর, মাল্টিমোডাল পরিবহন নেটওয়ার্ক এবং পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে। আমদানি-রপ্তানি নিবন্ধন অনলাইনে দ্রুত সম্পন্ন করা হচ্ছে, বাণিজ্যনীতি হালনাগাদ করা হচ্ছে এবং বিভিন্ন অশুল্ক বাধা দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এলসি ছাড়াও চুক্তির ভিত্তিতে আমদানির সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারি চাকরির শূন্য পদ পূরণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে আরও কার্যকর সেবা দিতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। সরকার মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নে ১৮০ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে পাঁচটি জেলা—খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী—তে ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তিনি জানান। এই কার্ড ইলেকট্রনিক রেফারেল ও রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে।

এছাড়া বিরোধী দলের নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তাদের নির্দিষ্ট ভৌগোলিক আসন না থাকলেও জনগণের প্রতিনিধিত্ব ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান অধিকার রয়েছে। দলীয় সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে তিনি ব্যাখ্যা দেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...