শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট: আমিরুল হক

প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে অভিহিত করেছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি এবং চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, বিভিন্ন শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও আরও কিছু কাঁচামালের শুল্ক হ্রাস করা হলে দেশে মূল্য সংযোজনভিত্তিক শিল্প আরও সম্প্রসারিত হবে।

বাজেটে অগ্রিম আয়কর (এআইটি) কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা এআইটি হ্রাসের দাবি জানিয়ে আসছিলেন। পাশাপাশি এআইটি ফেরত দেওয়ার যে সুযোগ রাখা হয়েছে, তা ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা। তবে ঘোষিত সুবিধা যেন বাস্তবে কার্যকর হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে নতুন খাতে বন্ড লাইসেন্স দেওয়ার উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আমিরুল হক বলেন, তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি পণ্য বাজারজাত করতে এ ধরনের সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন রপ্তানি খাতের বিকাশেও এটি সহায়ক হবে।

তিনি বলেন, বাজেট ঘোষণার আগে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার তহবিল অর্থনীতির জন্য বড় সহায়ক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন খাতের উন্নয়নে এ তহবিল আগামী কয়েক বছরে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যুৎচালিত (ইভি) গাড়ির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তকে পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে একদিকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও সুফল মিলবে। একই সঙ্গে সৌরশক্তি খাতে সরকারি সহায়তার বিষয়টিও বাজেটের ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেন তিনি।

শিক্ষা খাতে বড় বরাদ্দকে স্বাগত জানিয়ে তিনি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নতুন কর্ড লাইন নির্মাণের পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় উভয়ই কমবে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...