শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাগরিকায় সড়ক ও ফুটপাত থেকে ২০০ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ রবিবার চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকানগুলো উচ্ছেদ করা হয়।

সাগরিকস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকার সড়ক ও ফুটপাতে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে চৈতী সর্ববিদ্যা বলেন, সাগরিকা রোডে অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রাখা হবে। সড়ক এলাকা দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান,দোকান পাট দেয়া যাবে না।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা- কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...