শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলার ঘটনায় গুরুতর আহত হয় পরিবারের পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া। বর্তমানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় পরিবারের প্রধান সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। একই হামলায় আহত হয় শিশু পিয়াস। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে পটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহতদের স্বজন এবং বিশেষ করে সুজন বড়ুয়া দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিক তদন্তেও ওই বিরোধকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করছে পুলিশ।

ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং সংগৃহীত তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...