শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হেয়াকো বনানী কলেজের গভর্নিং বডিতে পরিবর্তন, নতুন সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো বনানী কলেজ-এর গভর্নিং বডিতে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. আজিমউল্লাহ বাহারকে পরিবর্তন করে নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিদ্যোৎসাহী সদস্য পদেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান বিদ্যোৎসাহী সদস্য জাহাঙ্গীর আলমের স্থলে তৌহিদুল আলম চৌধুরীকে নতুন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়েছে।

এতে আরও বলা হয়, হেয়াকো বনানী কলেজের বর্তমান গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ আগামী ৩০ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। তবে একই সংবিধির ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যের মনোনয়নের ফলে কলেজের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...