শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্সসহ পতেঙ্গায় দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) কোস্ট গার্ড জানায়, একটি অসাধু চক্র পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাটের পন্টুনে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাসের চেষ্টা করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তথ্যের সত্যতা যাচাই শেষে বুধবার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ১০ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...