শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অমিত ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে অমিত ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই অভিযানে কনকা ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অমিত ফুড প্রোডাক্টসে খাদ্য উৎপাদনের স্থানে তেলাপোকা, ইঁদুর, বিভিন্ন পোকামাকড় ও বিড়ালের বিচরণ দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা যায়। নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই দিনে পাহাড়তলীর কনকা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...