শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন মালিক, পানির কারখানা বন্ধ

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে পানি বোতলজাতকারী একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মালিকপক্ষ সহযোগিতা না করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং পাহাড়তলী থানার পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে তদারকি কার্যক্রম পরিচালনার সময় মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে সেখান থেকে সরে যায়। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...