শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান এমপি সরোয়ার আলমগীরের

চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বিকাশে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে হবে। তাঁর দেশপ্রেম, সততা ও নেতৃত্বের গুণাবলি অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সরোয়ার আলমগীর আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি দাবি করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমানকে প্রাণ হারাতে হয়েছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ফটিকছড়িকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন। উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও মুনসুর আলম চৌধুরী যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারেক, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে জিয়াফতের খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...