শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বৈষম্যবিরোধী সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিকী।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ জুন) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

রিদুয়ান সিদ্দিকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রিদুয়ান সিদ্দিকী বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি কাজ করবেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ দায়িত্ব প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজনৈতিক অঙ্গনে রিদুয়ান সিদ্দিকী দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে আসছেন। তাঁর এই নতুন দায়িত্বে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...