বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

হত্যাচেষ্টাসহ নাশকতার মামলায় আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পদত্যাগের আগে ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নেয়। ওই সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন মনির।’

তিনি আরও বলেন, এ ছাড়া তার বিরুদ্ধে ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আখাউড়া স্টেশনে শীতার্তদের মধ্যে বিতরণের সময় কম্বল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।’ আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...