শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের যুক্তি-তর্কে দুর্নীতিবিরোধী বার্তা, মিরসরাইয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা

মিরসরাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার জে.বি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন, সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জালানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার এবং নাট্যকার মাইন উদ্দীন চৌধুরী সেলিম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জে.বি উচ্চ বিদ্যালয়, মারুফ উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। যুক্তি, তথ্য ও উপস্থাপনায় প্রতিযোগীরা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির নানা দিক তুলে ধরে।

প্রতিযোগিতার ফাইনালে মারুফ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...