শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে পুলিশের অভিযানে ৪৩ ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল বিবিরহাটের সানমুন ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক সিন্ডিকেট সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৫ জুন) সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...