শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস লিক, মুহূর্তেই দাউদাউ আগুনে আতঙ্ক

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে হঠাৎ সড়কের নিচ থেকে গ্যাস বের হয়ে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করা রয়েছে। পাইপলাইনের একটি অংশ ফেটে যাওয়ায় সেখান থেকে গ্যাস নির্গত হচ্ছিল। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে বেরিয়ে আসা আগুনের শিখা দেখে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে যানবাহনগুলোও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল বলেন, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়তেই মুহূর্তের মধ্যে সড়কের নিচ থেকে আগুন জ্বলে ওঠে। তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইন ফেটে গ্যাস বের হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে কোম্পানির কারিগরি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নগরের বিভিন্ন এলাকায় পুরোনো গ্যাস পাইপলাইনের কারণে মাঝেমধ্যেই লিকেজের ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পাইপলাইন দ্রুত সংস্কার ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...