শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এনসিটি ও সিসিটি ইজারা উদ্যোগ বন্ধের দাবি বন্দর রক্ষা কমিটির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। তাই বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত।

লিখিত বক্তব্যে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এনসিটি পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়ায় সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১২ সদস্যের একটি সাপোর্ট টিমও গঠন করেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এনসিটি ও সিসিটি দীর্ঘদিন ধরে দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হচ্ছে। তাদের মতে, টার্মিনাল দুটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে বন্দরের আয় ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা অভিযোগ করেন, চূড়ান্ত চুক্তির আগেই কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে, যা ব্যবসা-বাণিজ্যে অতিরিক্ত ব্যয়ের কারণ হবে।

বন্দর রক্ষা কমিটি পাঁচ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে- এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সব টার্মিনাল পরিচালনা, বন্দর-সংক্রান্ত সব চুক্তি প্রকাশ এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো গোপন সমঝোতা না করার নিশ্চয়তা।

এ সময় আগামী ৩০ জুন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...