শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হামের থাবা অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫৭

সারা দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪১ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট ৯৯ হাজার ২০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১৬ জন। ফলে ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১০ জনে।

হাম পরিস্থিতির কারণে হাসপাতালগুলোতেও রোগীর চাপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৭৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর তথ্যও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৬১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও একই সময়সীমায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...