বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অক্সিজেন মোড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে চসিকের অভিযান, উচ্ছেদ ২০ দোকান

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা যায়, অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কের ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাতের ওপর ফ্রিজ মেরামতের কাজ পরিচালনা এবং ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা স্থাপনের দায়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিক জানিয়েছে, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...