বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুইজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন।

গত ২৭ অক্টোবর মারা গেলেও সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম উঠে একদিন পর। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবদেনে বলা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুইজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুইজনেই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চমেকে ভর্তি হন। ওইদিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান।

অপরদিকে একইদিন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...