শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম জেলার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

বিএনপি-সমর্থিত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’-এর চট্টগ্রাম জেলা কমিটির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

এর আগে গত ৮ জুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন। নির্বাচিত নেতৃত্বের সহযোগিতায় ১ জুলাই কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম জেলা কমিটির ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল সিদ্দিকী রনি। ১ নম্বর সহসভাপতি করা হয়েছে আরিফুল ইসলামকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহিদ হোসেন। সাংগঠনিক সম্পাদক (মহানগর) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল শাহেদ, সাংগঠনিক সম্পাদক (উত্তর জেলা) হিসেবে মারুফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ জেলা) হিসেবে রাকিবুল ইসলাম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আন্দোলনে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম আবিরসহ নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক মো. আল মিরাজ কমিটি অনুমোদন দেন।

নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, আহত ও ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। পাশাপাশি জুলাই যোদ্ধাদের সকল যৌক্তিক দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সংগঠন পাশে থাকবে।

তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়” এই নীতিকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। চট্টগ্রাম জেলার জুলাই যোদ্ধাদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

সোহাইল, চট্টল২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দীর্ঘ প্রতীক্ষার পর আগ্রাবাদ র‍্যাম্প বাস্তবায়নের পথে

দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং অনুমোদনসংক্রান্ত...

আনোয়ারার অর্থনৈতিক অঞ্চলে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০ চীনা কোম্পানি

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে...

লাতিন আমেরিকার দাপট, ব্রাজিল-আর্জেন্টিনা কি ফিরিয়ে আনবে বিশ্বকাপ?

বিশ্বকাপ ফুটবলের প্রতিটি আসরই তৈরি করে নতুন গল্প। কখনো...

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান...