বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপির নেতা নুরুল আমিন (এমপি)-এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) জোরারগঞ্জের আল-আকসা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম শামসুউদ্দিন শিপন ও মরহুম ইকবাল হোসেনের কবর জিয়ারত করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য-সচিব মাসুকুল আলম সোহান, বিএনপি নেতা সাহাব উদ্দিন মাস্টার, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ও জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিন (বি.কম), বিএনপি নেতা হারুন উর রশিদ, মোহাম্মদ জামশেদ, ইউনিয়ন বিএনপির সদস্য হায়দার আলী চৌধুরী শিপন ও ইজাজ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুফ, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহান ফারুক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিপন, যুবনেতা দাউদ, ওয়াসিম রাজু ও মাঈন উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য জহির উদ্দিন রিয়াজ এবং ছাত্রনেতা জিসান ও সৌরভসহ স্থানীয় নেতাকর্মীরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...