বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চট্টগ্রামের সামগ্রিক চিত্র বদলে যাবে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে এবং আগামী দিনে দেশটি বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে।

তিনি জানান, চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে যা যা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমি, অবকাঠামো ও অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে গড়ে তোলা হবে।

এর আগে অর্থমন্ত্রী ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত কাজ শেষ করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...