বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্য হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো এবং আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাবে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চলতি বাজেটে এ অঞ্চলের লজিস্টিক অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডোর ও চীনা অর্থনৈতিক হাব গড়ে তোলা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লজিস্টিক হাব হিসেবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...