বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীর বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন।

শুক্রবার (৩ জুলাই) পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। একই দিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং নাগরিকদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে কাজ করছে। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...