বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইফোনে আপডেট না করলে থাকতে পারে নিরাপত্তা ঝুঁকি

অ্যাপলের তথ্য অনুযায়ী, আপডেটটি ইনস্টল করার পর আইফোনের চেহারা বা ব্যবহারে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাবে না। ইউজার ইন্টারফেসে নতুন কোনো সুবিধাও যোগ হয়নি। এমনকি ‘লিকুইড গ্লাস’ ডিজাইনেও কোনো পরিবর্তন আনা হয়নি।

তবে নিরাপত্তা হালনাগাদের মাধ্যমে সফটওয়্যারের বিভিন্ন দুর্বলতা দূর করা হয়েছে, যা সাইবার হামলা, তথ্য চুরি এবং অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমাতে সহায়তা করবে। এ কারণেই নতুন ফিচার না থাকলেও আপডেটটি এড়িয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপডেটটি ইনস্টল করতে Settings > General > Software Update-এ গিয়ে Install অপশনে ট্যাপ করতে হবে।

উল্লেখ্য, iOS 26.5.2 আপডেটের আকার ১০ গিগাবাইটের বেশি। তাই যাদের আইফোনে পর্যাপ্ত খালি স্টোরেজ নেই, তাদের আপডেটের আগে অপ্রয়োজনীয় ফাইল মুছে বা অন্যত্র সরিয়ে প্রয়োজনীয় জায়গা খালি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...