বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বৃষ্টির কারণে এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার ভিডিও এবং এ ঘটনায় কারা জড়িত- এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) ভোরে মো. রনিকে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তিকে স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দিতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতলও উদ্ধার করেছে পুলিশ। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন।

মো. কায় কিসলু বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করা হলেও বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার পর ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান এর নিন্দা জানিয়ে অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কর্মীরা এর সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট থেকে অগ্নিসংযোগের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে এ দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...