বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বাকবিতণ্ডার জেরে ৪ বছরের শিশুকে ছুরিকাঘাত, আটক ৩

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। মামাকে লক্ষ্য করে চালানো ছুরির আঘাত শিশুটির পেটে লাগলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে জরুরি অস্ত্রোপচারের পর বর্তমানে সে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে নগরের কোতোয়ালী থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় ঘটে। আহত শিশু মোহাম্মদ দিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে এনায়েত বাজার এলাকা থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, খেলাধুলাকে কেন্দ্র করে শিশুটির মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুন্নবী ধারালো অস্ত্র দিয়ে আজহারুল হকের ওপর হামলার চেষ্টা করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিশু দিয়ানের পেটে ছুরির আঘাত লাগে।

পরে স্বজনরা তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা জরুরি অস্ত্রোপচার করেন। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিশুটির পরিবার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...