চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ আনোয়ার হোসাইনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।
তিনি বলেন, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দেশের শ্রমিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একইভাবে আনোয়ার হোসাইনও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে অবদান রাখছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে অসুস্থ শ্রমিক নেতা-কর্মীদের সুস্থতা এবং প্রয়াত জাতীয়তাবাদী নেতাদের রুহের মাগফিরাত কামনা করেন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিমুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস, সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান ও শাহনাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী ও মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ শ্রমিক দল, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

