বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘নেইমারের হারটা মানতে পারছি না’ স্ট্যাটাসের এক ঘণ্টা পর দুর্ঘটনায় মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকার চরতিয়া পাড়ার বাসিন্দা। তিনি শামসুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিল তারকা নেইমারকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন জুয়েল রানা। সেখানে তিনি লেখেন, ‘দল করি হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

তার মৃত্যুর পর ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে তার শেষ ফেসবুক পোস্ট হিসেবে শেয়ার করে শোক প্রকাশ করছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...