বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ, অবনতি সাকিবের

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে তিনে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। আজ র‍্যাঙ্কিংয়ের সাপ্তাতিক হালনাগাদ শেষে এটা নিশ্চিত করে আইসিসি। আর টাইগারদের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান এক ধাপ নেমে আছেন ৪ নম্বরে। মূলত মিরাজের উন্নতিতেই সাকিবের অবনতি হয়েছে।

শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে ভারতের রবিনচন্দ্রন অশ্বিন আর দুইয়ে তার সতীর্থ রবীন্দ্র জাদেজা। আর এক ধাপ এগিয়ে শীর্ষে পাঁচে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

টেস্টে মিরাজ সাম্প্রতিক সময়ে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান ও উইকেট তার।

খান/চট্টলা

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...