বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসায় চাপা পড়ে ৫ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাটিচাপা পড়ে আরও কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ধসের সময় মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থী অবস্থান করছিল। আকস্মিকভাবে পাহাড়ের মাটি ধসে ভবনটির একটি অংশ চাপা পড়ে। ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা উদ্ধারকাজ শুরু করে কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে উদ্ধার করা কয়েকজন পরে মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে গত সোমবার টানা বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ আটজনের মৃত্যু হয়। কয়েক দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...