বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড় ধসে মাটিচাপা মাদ্রাসা, প্রাণ গেল ৮ জনের

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ শিক্ষার্থীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই মাদ্রাসা ও হিফজ কেন্দ্রটি মাটির নিচে চাপা পড়ে যায়। ভেতরে আটকে পড়া শিশুদের চিৎকারে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শত শত মানুষ উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার সময় সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী কুরআন শিক্ষা নিচ্ছিল বলেও জানিয়েছেন তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশুশিক্ষার্থী এবং একজন শিক্ষক। উদ্ধার অভিযান এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা খালি হাতে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ২৭ জনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল এবং বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...